ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভারের আলমনগরে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-৫-২০২৩ বিকাল ৫:৪২

"ভুমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভার উপজেলায় আলমনগর সেটেলমেন্ট অফিসের আয়োজনে এক পরামর্শক বিষায়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মঙ্গলবার ( ২ রা মে)  সকাল ১০ টায় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের সামনে সুগন্ধা হাউজিং আলমনগরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সাধারন জনগনের দৌরগড়ায় পৌছে দেওয়ার উদ্দেশ্যই এই মতবিনিময় সভার মুল লক্ষ বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আশরাফ হোসেন ( উপসচিব)  জোনাল সেটেলমেন্ট অফিসার। মতবিনিময় সভায় তিনি বলেন,  সাভার উপজেলায় প্রথম ডিজিটাল প্রদ্ধতিতে প্রথম ভূমি জরিপের কাজ শুরু হয়। তিনি জমি মালিকদের উদ্দেশ্য বাস্তব অভিজ্ঞাতার কিছু চিত্র তুলে ধরে বলেন, এক সময় ভূমি জরিপ কবে হবে তা সকলে জানত না। এই গণসংযোগ বাড়ানোর উদ্দেশ্যই এই মতবিনিময় সভার আয়োজন করতে উদ্যেগ নেই। জনগনের সচেতনায় মাধ্যমে প্রকৃত জমির মালিকদের তার অধিকার বুঝিয়ে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছি বলে মনে করেন।
অনুষ্ঠানে জমি মালিকদের সমস্যার কথা শুনেন এবং তাদের সমাধানের বিষয়েও প্রশ্নকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, এছাড়া উপস্হিত ছিলেন আমিন বাজার সার্কেলের সহকারী কমিশনার ভূমি মাছুমা আক্তার,  সহকারী কমিশনার ভূমি সাভার সার্কেল মোঃ ইসমাইল হোসেন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, সালাউদ্দিন খান নাঈম, সেক্রেটারি নাগরিক কমিটি ও উপজেলা দুর্নিতি কমিটি সাভার, মোঃ আমিরুল হাসান কামাল, সিঃ সহ সভাপতি, আওয়ামীলীগ, সাভার।
মোঃ আওলাদ হোসেন মাষ্টার ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ভূমিমালিক ও সাংবাদিকবৃন্দ। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন