ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় নদীতে ডুবে শিশুর মৃত্যু


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৩ বিকাল ৫:৪৩

নেত্রকোনার কলমাকান্দায় খালার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মুক্তা নামে ১০ বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাগিনী চারিকুমপাড়ায় মহাদেও নদীর শাখা নদী জওরাতে পানিতে ডুবির ঘটনা ঘটে।

নিহত মুক্তা কলমাকান্দার পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর থানাধীন রামপুর গ্রামের লুৎফর রহমানে মেয়ে। সে বাবা মা’র সাথে নাগিনী চারিকুমপাড়ায় খালু জাহের মিয়ার বাড়িতে বেড়াতে আসে।

জানা যায়, ছোট ভাই রায়হানসহ মুক্তা অন্যান্য শিশুদের সাথে খালার বাড়ির পেছনে জওরা নদীতে গোসলে যায়। গোসলের এক ফাঁকে নদীতে তলিয়ে যায়। সাথে থাকা অন্যান্য শিশুদের ডাক চিৎকার শোনে বাবা ও খালুসহ বাড়ির লোকজন নদীর পাড়ে আসেন। শিশু মুক্তার খালাতো ভাই শাকিব নদী থেকে তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শামীম রানা শাকিল জানান, হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবির পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস