ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

৫ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে তালার পাটকেলঘাটা প্রেসক্লাবের মানববন্ধন


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২-৫-২০২৩ রাত ৯:১৮

সাতক্ষীরায় কর্মরত ৫ সাংবাদিকের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার প্রতিবাদে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ মে মঙ্গলবার বিকালে পাটকেলঘাটার পাঁচরাস্তা মোড়ে পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসয় উক্ত প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ, দৈনিক মানব জমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন,কালের চিত্রের মফস্বল বার্তা সম্পাদক মেহেদি আলী সুজয়,পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক খান,  যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ কুমার সাধু, সদস্য মুজিবর রহমান,  আব্দুল মোতিন, আবু হোসেন,  মাহাফুজুর রহমান মধু,বিশ্বজিৎ চক্রবর্তী, শাহিন আলম  নির্বাহী সদস্য রায়হান হোসেন প্রমুথ। বক্তরা বলেন,সাংবাদিকরা সব সময় সত্যের পথে রয়েছে। যেখানেই অনিয়ম দূর্নীতি সেখানেই সাংবাদিকদের  কলম চলবে। সমাজের কিছু দূর্নীতিবাজ ব্যক্তিরা  সাংবাদিকের কন্ঠরোধ করার জন্য ষড়যন্ত্রের লিল্ত রয়েছে। সম্প্রতি তালা উপজেলা সদরের  এক সেমাই কারখানার  দূর্নীতির সংবাদ প্রকাশ করায়। সাতক্ষীরার ৫ জন সাংবাদিকের নামে জোহর সরদার সাগর  মিথ্যা মামলা করেছেন । আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে অচিরেই এই মিথ্যা মামলা প্রত্যহার না করলে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে হুশিয়ারি দেন বক্তারা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার