ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৩ রাত ৯:২১

নেত্রকোনার বারহাট্টায় প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে (১৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুক্তি রানী উপজেলার প্রেমনগর ছালিপুর গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে। সে ছালিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও বারহাট্টা নারী প্রগতি সংঘের ইয়্যুথ গ্রæপের সদস্য ছিলেন জানা গেছে।

জানা যায়, নিহত ছাত্রী স্কুলে যাতায়াতে একই গ্রামের সামছু মিয়ার ছেলে কাউসার মিয়া প্রায় সময়ই উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে কাউসার মিয়া কয়েকজন সহযোগি নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে কাউসার ছুরি দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হন ছাত্রী। স্থানীয়রা মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে নেওয়ার সময় বিকেল ৪টার দিকে পথের মধ্যে মারা যান ওই স্কুল শিক্ষার্থী।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস