শরীয়তপুরে চারলেন সড়ক নির্মানে অধিগ্রহন বিলে ব্যাপক জালিয়াতি
শরীয়তপুর-নাওডোবা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি প্যাকেজে ২৭ কিলোমিটার সড়ক চার লেন, ২৭টি কালভার্ট ও ২টি সেতু নির্মাণ করা হচ্ছ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৮২ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ২৩১ কোটি ১৮ লাখ টাকা ধরা হয়েছে জমি অধিগ্রহণে।আর এই ক্ষতিপূরণের টাকা দিচ্ছে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে।শরীয়তপুর থেকে নাওডোবা পর্যন্ত সড়ক চার লেন করার প্রকল্প অনুমোদন পাওয়ার পর থেকেই দুই পাশে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে।ডিসি অফিসের এলএ শাখার কর্মচারীদের যোগশাযোশে গড়ে তোলা হয়েছে সুযোগ সন্ধানী একটি প্রতারক ও প্রভাবশালী দালাল চক্র ।তাদের উদ্দেশ্য একটাই সরকারের কোটি কোটি টাকা কৌশলগতভাবে প্রতারক ও প্রভাবশালী দালাল চক্র দের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে নেয়া।তিনটি ধাপে অধিগ্রহন বিলের কার্যক্রম ।
স্থানীয় লোকজন জানিয়েছেন, সড়ক প্রশস্ত করতে উভয় পাশেই জমি অধিগ্রহণ করা হচ্ছে। ক্ষতিপূরণ হিসেবে বেশি অর্থ হাতিয়ে নিতে এসব স্থাপনা নির্মাণ করছে একটি দালাল চক্র। এ জন্য রাতারাতি তোলা হচ্ছে ঘর। লাগানো হচ্ছে বিভিন্ন প্রজাতির চারাগাছ। নির্মাণ করা হচ্ছে কারখানা ও খামার।সড়কের উভয় পাশেই দেখা গেছে নির্মাণাধীন পাকা, আধা পাকা ও টিনশেডের বসতঘর, দোকান, করাতকল, মাছ, মুরগি ও গরুর খামার।
এসব দালার চক্রের কিছু সদস্যর নাম অনুসন্ধানে উঠে এসেছে এরা হলোঃ-নাজমুল মোল্লা সাং-নাওডোবা থানা জাজিরা,দাদন ঢালী পিতাঃ আমজাদ ঢালী সাং-নাওডোবা আমজাদ ঢালীর কান্দি,জাজিরা,দেলোয়ার মুন্সী পিতা মৃত রশিদ মুন্সী সাং-নাওডোবা বাজার সংলগ্ন হাজী মন্নাফ ফকির কান্দি থানা জাজিরা,হারুন হাওলাদার পিতা আক্তার হাওলাদার সাং-নাওডোবা মজিদ ঢালীর কান্দি,জাজিরা,খোকন বাঙ্গী পিতাঃ- আলী আহমদ বাঙ্গী সাং-নাওডোবা চর মজিদ ঢালীর কান্দি জাজিরা,কাদির শিকদার পিতাঃ-শামসু শিকদার সাং-নাওডোবা হাজী গয়েজ উদ্দিন কান্দি জাজিরা,শাকিল মুন্সী পিতাঃ-লতিফ মুন্সী সাং কুতুবপুর করিম খাঁ কান্দি থানাঃ-শিবচর,বাহাদুর হাওলাদার,হুমায়ুন ঢালী সাং-বিকে নগর জাজিরা,রেজাউল মাঝি সাং-দৈনিক বাজার,সামাদ মাঝি পিতাঃ-আবু আলী মাঝি সাং-দৈনিক বাজার জাজিরা,মেজবা জমাদ্দার পিতাঃ-শফিউদ্দিন জমাদ্দার সাং-নাওডোবা জমাদ্দার কান্দি জাজিরা
সরেজমিনে খোঁজ নিয়ে দেখাগেছে নাওডোবা গোলচত্বর হতে-দৈনিক বাজার,আনন্দ বাজার,জাজিরা আড়াচন্ডি আকন বাড়ি,জাজিরা রসের মোড়,জাজিরা টিএনডটি মোড়,মতি সাগর মৌলভী কান্দি,নৈরা রাজনগর বটতলা,রাজনগর বেইলি ব্রীজ মসজিদ সংলগ্ন আংশিক খিলগাও মৌজা,নশাষন,ঢালী কান্দি,জামতলা হতে কোটাপাড়া ব্রীজ শরীয়তপুর এর বিভিন্ন এলাকার একশতাধিক পরিবারে সাথে কথা বলে জানা গেছে ফোরলেন রাস্তা নির্মান প্রকল্পে অবকাঠামোর ক্ষতিপুরন বিল উত্তোলন করার আশায় তারা রাতারাতি এসব স্থানে স্থাপনা তৈরি করেছেন স্থাপনার মধ্যে রয়েছে নতুন ঘর,মুরগীর খামার,পাকাবাড়ি,সমিল সহ নানা ধরনের প্রতিষ্টান।তবে পুর্বে এগুলোর কোন কিছুরই অস্তিত্ব ছিল না বলেও জানান তারা।খোকন বাঙ্গী নামক দালাল একাই রাস্তার দুই পাশে জমি ভাড়া নিয়ে ২০ টির অধিক ঘর উত্তোলন করেছেন।জামতলা হতে কোটাপাড়া ব্রীজ পর্যন্ত জায়গায় খোকন বাঙ্গী নামক দালালের ৬টি ঘর তালিকাভুক্ত হয়েছে্
যেমন বিকি নগরের হুমায়ন ঢালীর বাড়িতে নতুন পাকা স্থাপনাটি ও টিনের চৌচালা ঘর উত্তোলন করেছে নাওডোবা জমাদ্দার কান্দি গ্রামের মেজবা জমাদ্দার এবং দৈনিক বাজার রবি টাওয়ার সংলগ্ন রেজাউল মাঝির সমিল,জাজিরা আড়াচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে শাকিল মুন্সী নামক ব্যক্তি তিনটি বাড়িতে স্ট্যাম্পে চুক্তি পত্রের মাধ্যমে নতুন ঘর উত্তোলন করেছে।রাজ নগর বেইলীব্রীজ সংলগ্ন মসজিদের সাথে ও রাজনগর ইমাম শিকদারের মুরগীর খামারে নাওডোবার দাদন ঢালী পিতাঃ আমজাদ ঢালী সাং-নাওডোবা আমজাদ ঢালীর কান্দি,নামক ব্যক্তি নতুন করে উপড়ে নীচে পাটাতনের ছয়টি ঘর নির্মান করেছে।অন্যদিকে রাজনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার মোশাররফ কাজীর বাড়ির পাশে হক সাহেবের জমিতে স্ট্যাম্পে চুক্তি করে দুইটি ঘর তুলেছে দেলোয়ার মুন্সী পিতা মৃত রশিদ মুন্সী সাং-নাওডোবা বাজার সংলগ্ন হাজী মন্নাফ ফকির কান্দি থানা জাজিরা।এলাকাবাসীরা আরো জানিয়েছে,শরীয়তপুর জেলার বিভিন্ন থানা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপুরন বিলের টাকা দিচ্ছে, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব টাকা লুটপাট করে দালালদের মাধ্যমে হাতিয়ে নিতেই সার্ভেয়ার বাদল,অন্যান্য সার্ভেয়ার,কানুনগো আলমগীর,এল ও সহযোগীতায় একটি দালাল চক্র গড়ে উঠেছে।তারা কমিশনের চুক্তিতে এসব দালালদের অবৈধ বিল গুলো পাশ করিয়ে দেয়।এসব বিল উত্তোালনে ৩ ধারা ৭ ধারা এমনকি ৮ ধারা তৈরি হয়ে আছে।যে কোন সময়ে দালালরা এসব অবৈধ অধিগ্রহন বিল উত্তোলন করে গা ঢাকা দিবে।অবৈধ স্থাপনা তৈরি করে ক্ষতিপূরণ হিসেবে বেশি টাকা বাগিয়ে নিলে প্রকল্প ব্যয় অনেক বেড়ে যায়।তাই বিষয়টি নিয়ে মাথা না খাটালে সরকারের শতকোটি টাকা জলে যাবে।
এমএসএম / এমএসএম
বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা
মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বারহাট্টায় জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, প্রায় আড়াই মাস পর থানায় মামলা
মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা
নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা
পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
হোমনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
তানোরে খোলাবাজারে পেট্রোল নিয়ে নৈরাজ্য
Link Copied