ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে ১১ হাজার পিস ইয়াবার বিকল্প ভারতীয় টাপাল ট্যাবলেটসহ কারবারী আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ২:৫৪

নেত্রকোনার দুর্গাপুরে ইয়াবা ট্যাবলেটের বিকল্প ট্যাপেন্টাডলযুক্ত ভারতীয় ১১ হাজার পিস টাপাল (Tapal) ট্যাপবলেটসহ মো. হাবিবুর রহমান (৩৭) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি দুর্গাপুর পৌরশহরে তেরী বাজার এলাকার কামাল মিয়ার ছেলে এবং তার ওই এলাকায় এজেন্ট ব্যাংকিং এর অফিস রয়েছে।

বুধবার দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এতথ্য নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রহমত আলী বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা দায়ের করেছেন।

এরআগে গত মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল দুর্গাপুরে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন।

ওই কার্যালয়ের উপপরিদর্শক ও মামলার বাদী মো. রহমত আলী বলেন, গোপন তথ্যে দুর্গাপুরের তেরী বাজারের বালুঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামি হাবিুবুর রহমানের বসত ঘরে তল্লাশী করে ১১ হাজার পিস ইয়াবার বিকল্প আমদানী নিষিদ্ধ ট্যাপেন্টাডলযুক্ত ১১ হাজার পিস টাপাল ট্যাবলেট জব্দ করা হয়। সে চোরাচালানের মাধ্যমে ভারতীয় এই ট্যাবলেট সংগ্রহ করে বাজারজাতের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন এবং দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত। হাবিুবুরকে আটক ও তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার কথা জানান তিনি।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস