কলমাকান্দায় প্রতিবন্ধীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ
নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে ওই আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ইফতেখার উদ্দিন চলতি বছরের ২৫ জুনের মধ্যে কলমাকান্দা থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন। এরআগে গত মাসের ২৭ তারিখে এ আদেশ দেন তিনি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মিজান মিয়ার ছেলে আনিস মিয়ার ধর্ষণের শিকার বাদীর মানসিক প্রতিবন্ধী মেয়ে প্রায় ছয় মাসের গর্ভবতী হয়ে পড়েন। গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হলে আনিস মিয়া ও তার বড়ভাই সাহাব উদ্দিন সুকৌশলে মেয়েটিকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে গর্ভপাত করান। গর্ভপাতের পর মানসিক প্রতিবন্ধী মেয়েটি অসুস্থ হয়ে পড়লে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, আদালতের আদেশের কপি এখনো পায়নি। পাওয়া মাত্র প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ