সুন্দরবন থেকে ৭টি নৌকাসহ ৭জেলে আটক
পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের সময় ৭ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। বুধবার (৩মে) সকালে পৃথক অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলার চরের ভাঙ্গার খাল এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের মৃত এজাহার গাজীর ছেলে ওমর ফারুক গাজী, শরণখোলার মালিয়া রাজাপুর গ্রামের আ. রহমানের ছেলে আসাদুল, মোরেলগঞ্জের বারইখালী গ্রামের মজিবর রহমানের ছেলে মন্টু, বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের আজিজ পেয়াদার ছেলে জাফর পেয়াদা এবং পাথরঘাটার রুহিতা গ্রামের হান্নান কাজীর ছেলে কামাল কাজী।
জেলেদের কাছ থেকে ৩ টি ইঞ্জিন চালিত নৌকা, ৪ টি ডিঙি নৌকা, ৬টি ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল, বিপুল পরিমান কাঁকড়া ধরা বাঁশের তৈরী চাই (চারো) এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করেন। আটক জেলেদের কাছে বনবিভাগের কোনো পাস-পারমিট পাওয়া যায়নি। তারা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিলেন। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত