উলিপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হোসেন বাদল (১৯) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কে টিএনটি অফিস গেটের সামনে পাঠানপাড়া এলাকায়। বাদল পৌর শহরের নারিকেল বাড়ী কুড়ারপাড় এলাকার ফরিদুল ইসলাম বাবু'র ছেলে ও উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
বাদল বুধবার বেলা ১১টায় উলিপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ী যাওয়ার পথে টিএনটি অফিস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিকথেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দেখে হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ ফারিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied