কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মুজিব শতর্বষ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জলাই) দুপুর ১২টায় জেলা কৃষক লীগের আয়োজনে শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকুল ফুলের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকরানা ইসলাম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুনসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্কুল প্রাঙ্গণে ফলদ ও বনজ ১০০ গাছের চারা প্রধান শিক্ষকের হাতে তুলে দেন অতিথিরা।
দলীয় সূত্রে জানা যায়, গত বছর জেলা কৃষক লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এই বছর ৬ হাজার গাছের চারা রোপণ করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত