ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩-৫-২০২৩ বিকাল ৫:৪৪
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীবৃন্দ। বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি জালাল আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক শংকর লাল দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সহ-সভাপতি এ্যাড. সোহরাব হোসেন, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সাংবাদিকেরা অকারনে নির্যাতনের শিকার হন, এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। দেশের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও স্বাধীন ভাবে কাজ করতে পারছেনা। মুক্ত গনমাধ্যম দিবসে গনমাধ্যমের এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকরী হস্তক্ষেপ দাবী করেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান