আনোয়ারায় স্বাস্থ্য কমপ্লেক্সে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বৈদ্যুতিক পাখা প্রদান
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে রোগিদের সেবায় বৈদ্যুতিক পাখা প্রদান করেছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন নামের একটি সংগঠন। বুধবার (৩ মে) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কর্তৃপক্ষের কাছে দশটি পাখা হস্তান্তর করা হয়।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আবরার নেওয়াজ সহ কর্মরত ডাক্তাররা উপস্থিত ছিলেন।
আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ সোহাইল সালেহ জানান,আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি বৈদ্যুতিক পাখা নষ্ট হয়ে যাওয়ায় প্রচন্ড গরমে রোগীরা কষ্ট পাচ্ছে।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেডিকেলের জন্য কয়েকটি বৈদ্যুতিক পাখা দেওয়ার জন্য যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পক্ষে মেডিকেলের রোগীদের সেবায় দশটি বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন জানান, প্রচন্ড গরমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি বৈদ্যুতিক পাখার প্রয়োজন। এমন সময় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন নামের সংগঠনটি মেডিকেল কর্তৃপক্ষকে দশটি বৈদ্যুতিক পাখা প্রদান করেছে।পাখাগুলো যেখানে প্রয়োজন সেখানে লাগানো হবে। ফলে রোগীরা গরমের কষ্ট থেকে রক্ষা পাবে।যার জন্য সংগঠনটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied