ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা, নেতৃত্বে আফিফ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১১:৫২

ওয়েস্ট-ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের দুইটি চার দিনের ম্যাচ রয়েছে চলতি মাসেই। আগামী ১৬ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এছাড়া ২৩ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

আনঅফিসিয়াল এই দুই টেস্ট ম্যাচের জন্য আজ (বুধবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফিফ হোসেনকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল দিয়েছে বিসিবি।

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা নাঈম শেখ রয়েছেন ১৫ সদস্যের দলে। রয়েছেন ইনজুরি থেকে ফেরা জাকির হাসানও। এছাড়া আছেন সাদমান ইসলাম, সাইফ হাসানরাও। তবে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের। ঘরোয়াতে ভালো পারফর্ম করা জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপুও রয়েছেন দলে। আছেন মাহমুদুল হাসান জয়ও।

সবশেষ জাতীয় দলে ডাক পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনও রয়েছেন এই টেস্ট দলে। ১৬ থেকে ১৯ মে প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে। আর ২৩ থেকে ২৬ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড

আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে