ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আজ রংপুর প্রেসক্লাবে ভোট


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১২:৪৩
রংপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেসক্লাব রংপুরের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ আজ শুক্রবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। প্রেসক্লাব ভবনের ক্লাব কার্যালয়ে বিকেল ৪টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এবার নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে একটি ঘোষিত প্যানেল থেকে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। অপর ১০ জন প্রার্থী প্যানেলের বা‍ইরে রয়েছেন। 
 
নির্বাচনে ক্লাবের ৩৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করবেন। প্রার্থীদের কোনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন।
 
নির্বাচন কমিশন সূত্রে জানায়, দ্বিবার্ষিক (২০২১-২৩) নির্বাচনে দপ্তর ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকিগুলোর মধ্যে সভাপতি পদে সদরুল আলম দুলু ও মাহবুব রহমান, সহ-সভাপতি পদে আবু তালেব, সাইফুল ইসলাম জাহাঙ্গীর ও আব্দুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সরকার ও মেরিনা লাভলী, যুগ্ম-সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাপ্পী ও খন্দকার মোস্তফা সরওয়ার অনু, কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ সরকার ও সুশান্ত ভৌমিক, ক্রীড়া সম্পাদক পদে নাজমুল ইসলাম নিশাত ও জাহাঙ্গীর আলম বাদল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একেএম মঈনুল হক ও রেজাউল ইসলাম বাবু, সদস্য পদে মোনাব্বর হোসেন, জয়নাল আবেদীন, মানিক সরকার মানিক, জাভেদ ইকবাল, জাকির হোসেন, সাব্বির আরীফ মোস্তফা পিয়াল ও মমিনুর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
 
রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন পরিচালনা করছেন। তার সঙ্গে কমিশনে রয়েছেন প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু ও মাহবুবুল ইসলাম। 
 
এর আগে গত ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পরদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। এরপর আপত্তি গ্রহণ ও শুনানি শেষে ১৬ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এর পরদিন মনোনয়নপত্র বিতরণ, ১৮ জুলাই মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে ১৯ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপর থেকে নীরব প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম