ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
সদর উপজেলার মাদারগঞ্জে মো: মুরাদ হোসেন (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুরাদ পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ‘খররা’ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্র ও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের দারুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদ ওই মাদ্রাসার আবাসিক শাখার ছাত্র। গত বুধবার আসরের নামাজ আদায় করে নিরুদ্ধেশ হয় সে। মাদ্রাসার লোকজন তার বাড়িতে খবর দিয়ে সকলেই বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান পায়নি। এ অবস্থায় এলাকার লোকজন ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বৃহস্পতিবার সকালে তার মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আলামত সংগ্রহ করে। মাদ্রাসার পাশের একটি বাঁশঝাড়ে রক্তাক্ত অবস্থায় তার পড়নের কাপড়-চোপর পরে ছিল। ধারনা করা হচ্ছে সেখানেই তাকে হত্যা করে পাশের ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ