ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কাশিয়ানীতে "বীর মুক্তিযোদ্ধার" বাড়িঘর ভাঙচুর


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে।শুক্রবার (৫ মে) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান তুহিন শিবপুর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান তুহিন বলেন, গত ২৫ এপ্রিল জাঙ্গালিয়া গ্রামে আমার চাচাতো ভাই আলম মোল্যার বাড়িতে আমার ছোট চাচা আনোয়ার হোসেন লোকজন নিয়ে জমি মাপার বিষয় কথা বলতে ছিলেন। এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম কালু ও তার ভাই যুবদলকর্মী রেজাউল করিম উজ্জ্বল লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। তারা আমার চাচার সাথে উগ্র ভাষায় কথা বলতে থাকেন। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বুঝতে পেরে আমার চাচা সেখান থেকে চলে যান। খবর পেয়ে আমি এবং ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে চলে আসতে ছিলাম। পূর্বপরিকল্পিতভাবে পিছন থেকে জাহাঙ্গীর আলম কালু আমাকে ডেকে ফেরায়। এক পর্যায় তারা সংঘবদ্ধ হয়ে রামদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা বীরমুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেনের বাড়িসহ তিনটি বসতবাড়ি ভাঙচুর করে। এসব ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে যায়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। যে কারণে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িতরা উল্টো আমার লোকজনের বিরুদ্ধে মামলা করে হয়রানী করছে। 
 
তিনি আরও বলেন, ২৮ এপ্রিল আমাকে ও আমার চাচাতো ভাই পুলিশ কর্মকর্তা মাঈনুল হাসান এবং আমার লোকজনকে জড়িয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনা আড়াল করতে আমাকে ও আমার চাচাতো ভাই এবং থানা পুলিশকে দোষারোপ করা হচ্ছে। আমার চাচাতো ভাই এলাকার কোন রাজনীতির সাথে জড়িত না। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেন, মোসলেম মোল্যা, আকরামুজ্জামান, আনোয়ার হোসেন, আশরাফ মোল্যা, সায়েত মোল্যা, জামাল হোসেনসহ এলাকাবাসী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ