ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,স্বামী গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:২৯
গাজীপুরের কোনাবাড়িতে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী নুরুল হককে (৫৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। শনিবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম। এর আগে তাকে বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৯ টা সময় ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনে নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়। 
 
র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রী আছমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে স্বীকার করে। 
 
গ্রেপ্তারকৃত নুরুল হক মানিকগঞ্জ জেলার সদর থানার মেঘ শিমুল গ্রামের মৃত শামসুল হকের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন কুদ্দুস নগর এলাকায় কামালের বাসায় ভাড়া থেকে বসবাস করতো। নিহত আসমা আক্তার চট্টগ্রাম জেলার হালিশহর থানার হাজার দিঘীরপাড় এলাকার মোস্তফার মেয়ে। সে পেশায় একজন গৃহিনী ছিলেন। 
 
র‍্যাব আরো জানায় কোনাবাড়ী কুদ্দুস নগর এলাকায় (লাবিব ভিলার) কামালের সপ্তম তলার পশ্চিম পার্শ্বের ফ্লাটে চার বছর যাবত বসবাস করে আসছিল ওই দম্পতি। বৃহস্পতিবার রাত দেড়টা সময় তাদের সন্তান নাহিদ মিয়া ওরফে সিয়াম (৮)
ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রীর সাথে পরকীয়া প্রেম সন্দেহে ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদের একপর্যায়ে ওই রাতেই আনুমানিক আড়াইটা সময়  আসামী নুরুল হক স্ত্রী আছমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এর প্রেক্ষিতে (৪ মে) ভিকটিমের বাবা নুরুল হককে অভিযুক্ত করে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস