ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মদনে হাওর থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:৩১

নেত্রকোনা মদনের তলার হাওর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গের প্রেরণ করে পুলিশ। তবে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বোরো ধান কর্তন শেষ সময় হওয়ায় তলার হাওরে লোকজনের তেমন একটা যাতায়াত নেই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন কৃষক বাড়ি ফেরার পথে ওই হাওরের বালিয়াজুরি বিলের পাশে রাস্তায় মৃতদেহটি দেখতে পান। খবর দিলে পুলিশ গিয়ে রাতে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উপজেলা সদর পর্যন্ত যান চলাচলের সুবিধা না থাকায় শুক্রবার সকালে নৌকাযোগে মরদেহটি থানায় আনা হয়।

মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খান অর্ধগলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যাক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস