ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৩ বিকাল ৬:৬

৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (৫ মে) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করে র‌্যাব।

মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন হোসেনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালন করেন। গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দলটি। ধৃত আসামি দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে। এসব মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস