রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় স্বজনপ্রীতির অভিযোগে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান
রাজশাহীতে করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা থেকে রাজশাহীর প্রকৃত অসচ্ছল সাংবাদিকরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যাপক অসন্তুষ্টিতে ভুগছেন রাজশাহীর প্রকৃত অসচ্ছল সাংবাদিকরা। বিষয়টি উল্লেখ করে রাজশাহীর ৪টি সাংবাদিক সংগঠন, একটি প্রেসক্লাব ও একটি স্থানীয় পত্রিকার সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপি রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সুবিধাবঞ্চিত প্রকৃত অসচ্ছল সাংবাদিকদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন- দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, মানবাধিকার সাংবাদিক সংগঠন আইএইচসিআরএফ সভাপতি মিজানুর রহমান পাইলট, রাজশাহী জেলা বিএমএসএফ সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী জেলা আরজেএফ সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন