পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী
গণতন্ত্র, সংবিধান ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর জন্য ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ কেএম এ আউয়াল ।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আলী আবরার। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব মজুমদার রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য যথাক্রমে মাখন চন্দ্র গাইন, মাওলানা রবিউল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামীলীগ এখন অত্যন্ত সুসংগঠিত একটি দল। তাই বড় দলকে প্রশ্নবিদ্ধ করতে কোন ফাঁক ফোকর দিয়ে সদস্য সংগ্রহের নামে কোন অপশক্তি যেন প্রবেশ না পারে সেদিকে স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে। স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, সংবিধান ও অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
কর্মী সভায় জেলার ৭টি উপজেলা থেকে সভাপতি ও সম্পাদক এবং প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন থেকে মোট তিন শতাধিক মাঠ পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত