ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চেমসফোর্ডে দলের সঙ্গে সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ১:১৮

প্রথম ম্যাচ না খেললেও তার গতকালই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। যে কথা সেই কাজ। শুক্রবার সন্ধ্যা নাগাদ চেমসফোর্ডে বাংলাদেশ শিবিরে সাকিব আল হাসান। দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য জানিয়েছেন। সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আগের দিন সন্ধ্যায় চেমসফোর্ডে টিম হোটেলে এসে পৌঁছান চ্যাম্পিয়ন অলরাউন্ডার।

এবার মাগুড়ায় বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছেন সাকিব। আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশি ও ছেলেবেলার বন্ধু এবং তাদের পরিবারের সাথে ঈদের দিন খুব আনন্দঘন পরিবেশে সময়ও কাটিয়েছেন। প্রায় সবাইকে নিজ হাতে সালামি দিয়েছেন। তার পরদিন সাকিব পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে প্রায় ১২ দিন স্ত্রী ও সন্তানদের সান্নিধ্যে কাটিয়ে অবশেষে চেমসফোর্ডে টিম বাংলাদেশের সঙ্গে সাকিব।

৯ মে প্রথম ওয়ানডে আইরিশদের বিপক্ষে। তার আগে সাকিব দলের সঙ্গে অন্তত দুইদিন অনুশীলন করতে পারবেন। আর ব্যক্তিগত পর্যায়ে চাইলে আরও একদিন বাড়িয়েও নিতে পারবেন।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে