হরিণাকুণ্ডুতে ইজিবাইক চালককে কুপিয়ে আহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাজেদ আলী (৩৮) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার তৈলটুপি-সাধুহাটি সড়কের আমেরচারা ও পারদখলপুর মাঠের মাঝে সড়কের ওপর এ ঘটনা ঘটে। সে রিশখালি গ্রামের জুমাত আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন মাজেদ জানান, তিনি ওই সময় ইজিবাইক চালিয়ে সাধুহাটি থেকে হরিণাকুণ্ডুর দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌছলে ৫/৭জন দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে তাকে এলোপাতালি কুপিয়ে ফেলে রেখে যায়। তিনি দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলেও জানান।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক তরিবুল ইসলাম জানান, আহতের পিঠের ডান পাশে এবং ডান হাতের কবজির নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। জমিজায়গা নিয়ে দ্বন্দের কারনে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী