বাংলাদেশের কোন মানুষ একসময় গৃহহীন থাকবেনা
সাভার উপজেলা গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরে সাভারের ভাগলপুর এলাকায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সমাজের অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এ ঘোষনা দেন।
শনিবার ( ৬ মে) ভাগলপুর এলাকার মাঠে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ৭ লক্ষ ঘর দিয়েছেন, আরো ৭ লক্ষ ঘর দেওয়ার কাজ চলমান আছে বলে জানান।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,জনবহুল সাভার উপজেলা এখন গৃহহীন মুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপজেলায় যারা গৃহ ও ভূমিহীন ছিলো তাদের তালিকা করে সকলকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এখন এই উপজেলা গৃহহীন মুক্ত জানিয়ে তিনি আরও বলেন,আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরে প্রতিমন্ত্রী সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় সিটি সেন্টারে ঈদের কেনাকাটায় বিজয়ীদের মাঝে র্যাফেল ড্রর মাধ্যমে পুরুস্কার বিতরণ করেন।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাজী মোঃ আব্দুল গণি,১ নং প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা উত্তর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জি এস মিজান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,সাভার পৌর ছাত্রলীগের নেতা মোঃ রবিউল ইসলাম ও সাভার যুবলীগ নেতা শেখ সাঈদসহ আরো অনেক স্হানীয় নেতাকর্মী সহ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী গ্রহনের জন্য ১৫০০ জনেরও বেশী মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন