বিরামপুরে বোরো মৌসুমের ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম- ২০২৩ এর ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চরকাই এলএসডি গোডাউন চত্বরে কৃষক আবু বক্কর সিদ্দিকের নিকট থেকে দুই মেট্রিক টন ধান ও আবু হেনা মোস্তফা কামাল হাসকিং মিলের নিকট থেকে নয় মেট্রিক টন চাল ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
এসময় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মিল চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আবু আসলাম বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চরকাই খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৬২৮০ মেট্রিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। ১৩১৮ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। এছাড়া ৪২ মেট্রিক টন গম ৩৫ টাকা কেজি মূল্যে স্থানীয় কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied