ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।সোমবার ৮ মে ভূজপুরের গহিরা-হেঁয়াকো সড়কের দাঁতমারা মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দু'জন হলেন দাঁতমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চুড়ামনি এলাকার মোহাম্মদ আব্দুল করিমের পুত্র সাহাব উদ্দিন(২০) ও একই এলাকার মনু মিয়ার পুত্র দৌলত খান(২৪)।
জানা যায়,রামগড়গামী বাসটির সাথে মোটারসাইকেল সংঘর্ষে ঘটে। এতে মোটারসাইকেল আরোহী দুজন বাস চাপায় পড়ে।দু'জনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হলে তাদের মধ্যে দৌলত খানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারী এলাকায় মৃত্যু হয় তার ৷ দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রামগড়গামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied