খুলনার তিন হাসপাতালে ৮ জনের মৃত্যু, দুটিতে প্রাণহানি নেই
খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি আর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা তিন দিন কোনো রোগীর মৃত্যু হয়নি। গতকাল বৃহস্পতিবার ও বুধবার খুলনায় যথাক্রমে ১৬ ও ১১ জনের মৃত্যু হয়েছিল। গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার কয়রার আফসার গাজী (৬০), তেরখাদার মরিয়াম (৭৪) ও চুয়াডাঙ্গা সদরের গিয়াস উদ্দিন (৯০)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন, যার মধ্যে রেড জোনে ৫১ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা নগরীর ২১, শামসুর রহমান রোডের মনোয়ারা বেগম (৬৭) ও বাগেরহাট মোড়েলগঞ্জের দেলোয়ার হোসেন (৭০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ৪ জন রোগী ভর্তি হন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন তিনজন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩৯জন, তার মধ্যে ১৮জন পুরুষ, আর ২১জন নারী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৭ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা চার দিন কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৫৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার বয়রা রায়েরমহল এলাকার শেখ আব্দুস সবুর (৭৫), ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুরের লুৎফর রহমান (৯০) ও ঝিনাইদহের কোটচাঁদপুরের মো. আনসার উদ্দিন (৮০)। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এমএসএম / জামান
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;