ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলার লোকালয় থেকে উদ্ধার অজগর বনে অবমুক্ত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ৪:৫৮

বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮মে) সকাল ৮টার দিকে সিপিজি সদস্যরা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে উদ্ধার করেন অজগরটি। পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 
সিপিজি সদস্য সরোয়ার তালুকদার জানান, খবর পেয়ে তারা কয়েকজন সদস্য শাহ আলমের বাড়িতে যান। তারা তল্লাশি করে ওই বাড়ির পাশের একটি ঝোপের মধ্য কুন্ডলি পাকানো অবস্থায় দেখতে পান অজগরটি। পরে অজগরটি কৌশলে ধরে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা। অজগরটি ওই বাড়ি থেকে একটি মুরগী খেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি। সকাল ১০টার দিকে অজগরটি রেঞ্জ অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত