বাঁশখালীতে চাঞ্চল্যকর খুন
চট্টগ্রামের বাঁশখালীতে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে।নিহতের পরিবারে চলছে শোকের মাতাম।৮ মে (সোমবার) গভীর রাতে উপজেলার সরল ইউনিয়নের হাজীরখীল এলাকায় ঘটনাটি ঘটেছে, এসময় আহত হয়েছে নিহতের স্ত্রী।
নিহত ব্যক্তি হাজীরখীল গ্রামের বানুসোন বর বাড়ীর মৃত্যু মাহফুজ মিয়ার ছেলে মোঃ হামিদ উল্লাহ (৩৮)।এসময় নিহত হামিদ উল্লাহ"র স্ত্রী মর্তুজা বেগম (২৮) গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।নিহত হামিদ উল্লাহ ৪ ছেলে ১ কণ্যা সন্তানের জনক।
স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,জায়গা-জমি বিরোধ ও সাম্প্রতিক র্যাবের ক্রস ফায়ারে নিহত জাফর আহমদ প্রঃ জাফর মেম্বার এবং তার ভাই খুলিলুর রহমান এর পরিবারের সাথে নিহত হামিদ উল্লাহ'র সাথে বিরোধ ছিল,ওই বিরোধের জের ধরে এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে বলে জানান যায়।তবে নিহতের এক বোন বলেন,সাম্প্রতিক সময়ে র্যাবের ক্রস ফায়ারে ওই এলাকার জাফর আহমদ প্রঃ জাফর মেম্বার এবং তার খলিলুর রহমান নিহতের ঘটনার পর থেকে নিহত জাফর আহমদ এবং খলিলুর রহমানের ছেলেরা আমার ভাই হামিদ উল্লাহকে র্যাবের সোর্স সন্দেহ করে বিভিন্ন হুমকি দিয়েছিল।ওই বিষয়কে কেন্দ্র করে সোমবার গভীর রাতে জাফর আহমদ এবং খলিলুর রহমান ছেলে মোর্শেদ, মুনাফা, মিনহাজ ও এহসানসহ ৭/৮ জনের লম্বা কিরিচ নিয়ে আমার ভাইকে খুন করেছে এবং আমার ভাইয়ের বৌ মর্তুজা বেগমকে গুরুতর আহত করেছে।
আমি সরকার ও প্রশাসনের কাছে আমার ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম জানান,জায়গা-জমির বিরোধ ও সাম্প্রতিক র্যাবের ক্রস ফায়ারে জাফর আহমদ প্রঃ জাফর মেম্বার এবং তার খলিলুর রহমান নিহতের ঘটনাকে কেন্দ্র করে হামিদ উল্লাহ নামের লোকটা নিহত হয়েছে প্রাথমিক তথ্য উঠে এসেছে।তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে এই সংক্রান্তে কোন এজাহার দেয়নাই।এজাহার জমা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।তবে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্যে পুলিশের অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি