ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ধসে পড়ার ঝুঁকিতে কুতুবদিয়ায় দক্ষিণ ধুরুং ইউপির দ্বিতল ভবন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ১:৪
ভবনের ফ্লোরের নিচ দিয়ে পানি চলাচলের কারণে পাশের মাটি সরে যাওয়ায় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের দ্বিতল ভবনটি। ফাটল দেখা দিয়েছে ভবনের ফ্লোর, পিলার ও ছাদের বিভিন্ন অংশে। ফলে আতঙ্ক নিয়ে কাজ করছেন ভবনে থাকা বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
 
এই ভবনের একটি কক্ষে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কর্মরত ছরওয়ার আলম বলেন, ভবনের পশ্চিম পাশে রেড ক্রিসেন্টের বিশাল পুকুরটি পুনঃখননের কাজ বর্ষার কিছু আগে শুরু করে। বর্ষা মৌসুমে অপরিকল্পিতভাবে ভবনের পাশ থেকে মাটি কাটার কারণে ভবনটি পশ্চিম দিকে হেলে পড়ার উপক্রম হয়েছে। 
 
এ ব্যাপারে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী বলেন, এলজিইডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিষদসংলগ্ন পুকুরটি পুনঃখননের কাজে গাফিলতির কারণে পরিষদের পশ্চিম পাশের দ্বিতল ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। কাজের শুরু থেকে বারবার অনুরোধ করার পরও তারা পরিকল্পনা ছাড়া একটা মাত্র স্কেভেটর দিয়ে পুকুর খননের কাজ চালিয়ে যেতে থাকে। ফলে তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদার। বর্ষা শুরু হলে বিভিন্ন পাশ দিয়ে পানি নামতে থাকে পুকুরে। এতে পাড়ে পাশের মাটি সরে গেলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পুকুরের গাইডওয়ালে ফাটল দেখা দিয়েছে।
 
এ ব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, পরিষদের মাঠে জমা হওয়া পানি ওই ভবনের নিচ দিয়ে চলাচল করায় ভবনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত ফাটলে আপাতত মাটির বস্তা এবং পলিথিন দেয়া হয়েছে বলে জানা গেছে। 

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা