কিশোরের মুখ ও হাত-পায়ে কচটেপ প্যাঁচিয়ে অটোরিকশা ছিনতাইকালে দুই সদস্য আটক
নেত্রকোনার কলমাকান্দায় আব্দুল কাইয়ুম (১৩) নামে এক কিশোরের হাত, পা, গলা ও মুখে কচটেপ প্যাঁচিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। পথচারী ক্ষেতের মধ্যে ঘুংরানোর শব্দ ও ধান গাছ নড়াচড়া দেখে কিশোরকে উদ্ধার করেন। পরে ওই কিশোর অটোরিকশা ছিনতাইয়ের কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলেন। উদ্ধারকারীর ডাক-চিৎকারে এলাকাবাসী অটোরিকশাটি ধাওয়া করে আটকাতে পারলেও ছিনতাই চক্রের চারজনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। এলাকাবাসী এ চক্রের আটক দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ এবং কিশোরকে হাসপাতালে প্রেরণ করেন।
ছিনতাইকারী চক্রের আটক দুজন হলো- জেলার পূর্বধলা উপজেলার বৈরাটী ইউপির দরুন বৈরাটী গ্রামের মৃত মোতালেবের ছেলে রফিক ওরফে ফারুক (৩৭) ও একই গ্রামের মৃত নিজামুলে ছেলে এনামুল (২০)। এ চক্রের মানিক ও আরব নামে আরও দুই সদস্য পলাতক রয়েছে।
ভুক্তভোগী আব্দুল কাইয়ুম জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদীঘি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। জ্ঞান ফিরে এলেও মঙ্গলবার (৯ মে) বেলা ১২টা (প্রতিবেদন লেখা) পর্যন্ত বাকরুদ্ধ অবস্থায় কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই কিশোর। এরআগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দার পোগলা ইউপির মানপুর বাজারের পেছনে ও প্রাইমারী স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা আব্দুল কদ্দুস জানান, সোমবার এশা নামাজ শেষে কাট্টাছুরা বাজার (উড়াদীঘি) থেকে কাইয়ুমকে অটোরিকশাটি বাড়িতে রেখে আসতে বলি। বাড়িতে যাওয়ার পথের মধ্যে চারজন যাত্রী পোগলা ইউপির আমবাড়ি বাজারে যাওয়া-আসার জন্য পাঁচশো টাকায় ভাড়া নির্ধারণ করে কাইয়ুমকে নিয়ে নিয়ে যায়। ফেরার পথে যাত্রীরাই কাইয়ুমের মুখ, হাত, পা ও গলায় কচটেপ প্যাঁচিয়ে ধান ক্ষেতে ফেলে অটোরিকশা ছিনতাই করে। পথচারী ও এলাকাবাসীর সহায়তায় পোগলা এলাকার ভাঙা ব্রিজের উপর থেকে দুজন ছিনতাইকরীকে আটক এবং অটোরিকশা ও আমার ছেলেকে উদ্ধার করে।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই চক্রের অপর দুই সদস্যের পরিচয় সনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ