সাটুরিয়ায় ভাঙ্গারী ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়ায় জসিম উদ্দিন (৪২) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীর রহস্যজনক মুত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাটুরিয়া থানা পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার চর সাটুরিয়া এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত জসিম উদ্দিন ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর বাকুলিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।
তিনি গত ৫ বছর পূর্বে সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া এলাকায় একটি দোকান ভাড়া নেন। এরপর থেকে তিনি সেখানে ভাঙ্গারীর ব্যবসায় করে আসছিল। ভাঙ্গারী ব্যবসার পাশাপাশি তিনি যাত্রাপালা করতেন।
দোকানের কর্মচারী আজিম উদ্দিন বলেন, নিহত জসিম উদ্দিন ভাঙ্গারী ব্যবসার পাশাপাশি যাত্রাপালা পছন্দ করতেন। সে সুবাদে তিনি যাত্রাপালা দলের মাস্টারের দায়িত্ব পালন করে আসছিল। তিনি গতকাল সোমবার রাতে নান্দেশ্বরী গুচ্ছগ্রাম এলাকায় যাত্রার রিয়ারসিল করতে গিয়েছিলেন। কিন্তু সকালে ভাঙ্গারী দোকানের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied