রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এবারে স্লোগান “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ মে ) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হয়। র্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়। পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সৃতি চাকমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, ডা, সৌমেন্দ্র বড়ুয়া সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধি, হেডম্যান কার্বারী, মেম্বাররা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গরীব ও অসহায়রা বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। বর্তমানে দেশের ৬৪ জেলায় বিনামুল্যে গরীব ও দুস্থ ব্যক্তিরা লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পাচ্ছে। এসময় বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিনামুল্যে সরকারি আইনগত সেবা গ্রহণের আহবান জানান এবং মামলার জট কমাতে সকলের সহযোগিতা কামনা করেন। বর্তমান সরকার মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর অধিক গুরুত্বারোপ করেছে। ফলে একদিকে যেমন মানুষ কম সময়ে আইনি সহায়তা পাচ্ছে, অন্যদিকে আদালতগুলোতে হ্রাস পাচ্ছে মামলা জট নিরসন সমাধান অতিসহজে করতে পারে ।
হেল্পলাইনে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ এর মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্যসেবা দেওয়া হচ্ছে বলে জানান।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied