বারি’তে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের উদ্যোগে মঙ্গলবার বারি’র সেমিনার কক্ষে "পেঁয়াজের স্মার্ট উৎপাদন প্রযুক্তি ও রোগ দমন ব্যবস্থাপনা" শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রিভেলেন্স অফ মেজর প্রি এন্ড পোস্ট-হারভেস্ট ডিজিস অফ অনিয়ন এন্ড দেয়ার ম্যানেজমেন্ট প্রকল্প, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বারি এর আয়োজনে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে উক্ত কৃষক প্রশিক্ষণে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কৃষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর সিনিয়র স্পেশালিস্ট (ফিল্ড ক্রপস) ড. নরেশ চন্দ্র দেব বর্মা এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, পেঁয়াজের আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং স্মার্ট রোগ ব্যবস্থাপনা কৃষককে পেঁয়াজ উৎপাদনে আগ্রহী করে তুলবে। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে সাথে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied