ব্র্যাক ব্যাংক
১ বছরের জন্য পেল ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং
ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের দেওয়া এ ক্রেডিট রেটিংয়ের মান চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের জুন পর্যন্ত সময়ের জন্য বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ৮ মে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট রেটিং মানটি দেওয়া হয়েছে সর্বশেষ ২০২২ সালের ব্র্যাক ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে।ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ ব্র্যাক ব্যাংক-কে দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে এসটি-১ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলোক দিয়েছে। ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ইস্যুকারী ক্রেডিট রেটিং। “ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময়মতো এর আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। এটি ব্যাংকের ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি,” বিজ্ঞপ্তিতে বলা হয়। এই রেটিং সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “দ্বিতীয়বারের মত ক্র্যাব থেকে ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই অনন্য অর্জনটি সম্ভব হয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, সম্পদের মান,সুশাসন ও উন্নত তারল্য স্থিতি বজায় রাখার জন্য।” তিনি আরও বলেন, “ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী কমপ্লায়েন্স ও একটি পেশাদার ব্যবস্থাপনা দল এই ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ মান অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিতে পেরে আনন্দিত, যাদের আস্থা আমাদেরকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।”
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ