ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য এএমএলন ও সিএফটি সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো আইএফআইসি ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-১২-২০২৫ বিকাল ৬:২২

আইএফআইসি ব্যাংক পিএলসি গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) সংক্রান্ত কমপ্লায়েন্স বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সকল সদস্য; মোঃ এবতাদুল ইসলাম, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ, মোঃ গোলাম মোস্তফা এবং মুহাম্মদ মনজুরুল হক—এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।      
রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক রেজওয়ানুর রহমান এবং যুগ্ম পরিচালক জনাব জুয়াইরিয়া হক এর উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স নিশ্চিতকরণে পরিচালনা পর্ষদের সদস্যদের ভূমিকা, প্রাসঙ্গিক নিয়ন্ত্রক নির্দেশনা এবং ব্যাংকসহ রিপোর্টিং সংস্থাসমূহের দায়িত্ব সম্পর্কে তাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।  
কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক এএমএল ও সিএফটি সিস্টেম চেক পরিদর্শন থেকে প্রাপ্ত পর্যবেক্ষণসমূহ, দেশের সাম্প্রতিক মানি লন্ডারিং পরিস্থিতি এবং সুশাসন ও কমপ্লায়েন্স তদারকি জোরদারে পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত