ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী আয়োজন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৫:৩৯

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং আইএফআইসি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে যশোরে “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ”-এর কার্যক্রম সম্প্রসারণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ২৩ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান।  বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক জনাব রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রুকনুজ্জামান, নির্বাহী পরিচালক, খুলনা অফিস, বাংলাদেশ ব্যাংক; যশোর জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ তাওমীদ হাসান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যশোর এবং আইএফআইসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা।
দিনের কর্মসূচির শুরুতে একটি জনসচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে 'ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ' বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় যশোরের সফটওয়ার টেকনোলজি পার্কের মিলনায়তনে, যেখানে সম্মানিত অতিথিবৃন্দ ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিভিন্ন সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে অংশগ্রহণকারী ব্যাংকের বুথগুলোতে কিউআর (QR) কোডের মাধ্যমে পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে আইএফআইসি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত