ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাস্ট ব্যাংকের ভিসা সিগনেচার প্লাস ক্রেডিট কার্ড উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১-২০২৬ দুপুর ১১:৩১

ট্রাস্ট ব্যাংক পিএলসি ২২ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে তাদের প্রিমিয়াম ক্রেডিট কার্ড “ভিসা সিগনেচার প্লাস” উদ্বোধন করেছে, যা ব্যাংকের কার্ড পোর্টফোলিও সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি নতুন এই ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো: হাকিমুজ্জামান, এসবিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশব্যাপী ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ।
ভিসা সিগনেচার প্লাস ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিশেষ লাইফস্টাইল সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এবং উচ্চমূল্যের গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রণীত প্রিমিয়াম সুবিধাসমূহ, যা ট্রাস্ট ব্যাংকের বিশ্বমানের ব্যাংকিং সমাধান প্রদানের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
এই প্রিমিয়াম ক্রেডিট কার্ডের উদ্বোধন ট্রাস্ট ব্যাংকের উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের কৌশলগত অগ্রাধিকারকে আরও সুদৃঢ় করেছে।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত