এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব
দেশের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা ছয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রথমবারের মতো ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই নতুন অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (আশুলিয়া) আয়োজিত ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসাবে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ বছর যাঁরা এই সম্মাননা পাচ্ছেন: অধ্যাপক নিয়াজ আহমেদ খান (উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়) - শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় ভূমিকার জন্য। ড. মাহমুদুর রহমান (সম্পাদক, দৈনিক আমার দেশ) - সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য। এ এন এম এহসানুল হক মিলন (সাবেক প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়) শিক্ষা নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (চেয়ারম্যান, বাংলা একাডেমি) বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য। ড. মোহাম্মদ আইয়ুব মিয়া (প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট; চেয়ারম্যান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি) সামাজিক সেবায় অবদানের জন্য। ড. মুহাম্মদ আবদুল বারী (যুক্তরাজ্যের মুসলিম ও বৃহত্তর কমিউনিটির নেতা; সাবেক সেক্রেটারি জেনারেল, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন) - সামাজিক সেবা ও প্যারেন্টিং শিক্ষায় অবদানের জন্য।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে উচ্চশিক্ষা প্রসার, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও কর্মের মাধ্যমে দেশ গঠনে অনুকরণীয় ভূমিকা রাখা ব্যক্তিদেস্বীকৃতি দেওয়া সম্ভব হবে। ৩০তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে