*‘প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর আয়োজন করেছে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড*
দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড বহুল প্রতীক্ষিত ‘প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর আয়োজন করেছে। আধুনিক নগরজীবনের সাথে সঙ্গতিপূর্ণ প্রিমিয়াম রিয়েল এস্টেট সল্যুশন ও বিনিয়োগের বিশেষ সুযোগ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৭ ফেব্রুয়ারি এই মেলা চলবে। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলা চলার সময় দর্শনার্থীরা ইউনিমাস হোল্ডিংসের প্রিমিয়াম আবাসিক প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন, যেখানে গুণগত নির্মাণশৈলী, কনটেম্পরারি ডিজাইন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূল্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলা উপলক্ষে ফেয়ার-এক্সক্লুসিভ অফার ও আকর্ষণীয় মূল্যছাড় থাকছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির প্রপার্টি বিশেষজ্ঞদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকছে এতে। মেলায় অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে ইউনিমাসের একজন প্রতিনিধি জানান, “দর্শনার্থীদের স্বপ্নের ঠিকানার আরও কাছাকাছি নিয়ে আসার মাধ্যমে তাদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের এই প্রপার্টি ফেয়ার ২০২৬-এর মূল লক্ষ্য। এখানে দর্শনার্থীরা আধুনিক সুবিধাসহ আমাদের প্রিমিয়াম ও অত্যাধুনিক প্রকল্পগুলো থেকে তাদের পছন্দের আবাসনটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। শুধু তাই নয়, আমাদের বিশেষায়িত শাখাগুলোর মাধ্যমে তারা প্রপার্টি ক্রয়ের প্রতিটি ধাপে নিরবচ্ছিন্ন সেবা পাবেন। যার মধ্যে রয়েছে ভবন নির্মাণ, ডিজাইন কনসালটেন্সি, ইন্টেরিয়র সল্যুশন, রেনোভেশন ও মডিফিকেশন, লিগ্যাল ও লজিস্টিক সাপোর্ট, রেন্টাল সার্ভিস, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং প্রপার্টি রিসেল সুবিধা। আমাদের উদ্দেশ্য কেবল প্রপার্টি হস্তান্তর করা নয়; বরং, হস্তান্তরের পরেও দীর্ঘসময় ধরে ক্রেতাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।”
প্রপার্টি ফেয়ার ২০২৬ আয়োজনের মাধ্যমে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড আভিজাত্য ও সহজলভ্যতার মধ্যে সেতুবন্ধন তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। মেলাটি একটি অনন্য মাধ্যম হিসেবে কাজ করবে, যেখানে ক্রেতারা ইউনিমাসের প্রতিটি প্রকল্পের স্থাপত্যশৈলী, দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব এবং আধুনিক জীবনযাত্রার অনন্য সুবিধাগুলো সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে পারবেন।
রিয়েল এস্টেটের পূর্নাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়ে আসা এই প্রপার্টি ফেয়ারের লক্ষ্য দর্শনার্থীদের জন্য সুচিন্তিত ও পরিকল্পিত আবাসন এবং স্মার্ট বিনিয়োগের সুযোগসহ মানসম্মত লাইফস্টাইলের ধারণা প্রদান করা।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
Link Copied