ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৬:২৮

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ইং তারিখে ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, বীমা কোম্পানী সমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও মূখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জনাব মাহবুবুর রহমান, চেয়ারম্যান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ও প্রেসিডেন্ট, আইসিসি-বাংলাদেশ, মীর নাছির হোসেন, সাবেক প্রেসিডেন্ট, এফবিসিসিআই এবং  জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল), সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের  বিশেষভাবে উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত বিআইএ-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী লাইফ বীমা খাতে বেসরকারী বীমা কোম্পানীগুলির প্রিমিয়াম আয়ের পরিমান ২০২৩ সালে ১১৫,১০৭ মিলিয়ন ও ২০২৪  সালে ১১৩,৮৯৭ মিলিয়ন টাকা,  লাইফ ফান্ড ২০২৩ সালে ৩১৯,১৮২  মিলিয়ন ও ২০২৪ সালে ৩৩২,৩২২ মিলিয়ন টাকা, বিনিয়োগ ২০২৩ সালে ৩৩৪,৬১৩ মিলিয়ন ও ২০২৪ সালে ৩৪২,৯২৯ মিলিয়ন টাকা এবং মোট সম্পদ ২০২৩ সালে  ৪৪১,৪১১ মিলিয়ন ও ২০২৪ সালে ৪৬০,০৪৩ মিলিয়ন টাকা।
নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমান ২০২৩ সালে ৪২,৩৫১ মিলিয়ন ও ২০২৪ সালে ৪৩,৪৯৫ মিলিয়ন টাকায় উন্নীত হয়। যা গত বছরের তুলনায় শতকরা প্রায় ২.৯০% বৃদ্ধি পেয়েছে ।  ২০২৩ সালে সম্পদ এর পরিমান ১১৬,৪৯৪ মিলিয়ন ও ২০২৪ সালে ১১৯.১৬৭  মিলিয়ন টাকা এবং বিনিয়োগ ২০২৩ সালের ৫৭,৭২০ মিলিয়ন ও ২০২৪ সালে ৫৬,১৪০ মিলিয়ন টাকা।
বার্ষিক সাধারণ সভায় (১) ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন (২) ২০২৪ সালের অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং  (৩) ২০২৫ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

Aminur / Aminur

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন

বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

ঢাকা স্টক এক্সচেঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন