ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড

বেস্ট কমার্শিয়াল ব্যাংকের পুরস্কার 


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯-৫-২০২৩ বিকাল ৬:২৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ইস্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন কর্তৃক মর্যাদাপূর্ণ ‘বেস্ট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ ২০২৩’ উপাধিতে ভূষিত হয়েছে। এমটিবির অনুকরণীয় ব্যাংকিং কার্যক্রম, ব্যাংকের প্রতি গ্রাহক সবার অবিচল আস্থা এবং ব্যাংকিং সেবার ক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কারে ভূষিত হয়। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এ স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সাফল্যের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের অঙ্গীকার ও সুদূরপ্রসারি দিকনির্দেশনা এবং সব স্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে কৃতিত্ব প্রদান করেন। তিনি গ্রাহক চাহিদা অনুযায়ী আর্থিক সমাধান প্রদান এবং তাদের বিশ্বস্ত অংশীদার হওয়ার জন্য ব্যাংকের প্রতিশ্রুতি পুনরায় তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা আমাদের গ্রাহকের ক্রমাগত সমর্থন ও আমাদের ওপর আস্থা রাখার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমরা তাদের বিশ্বমানের ব্যাংকিং পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা হবে উদ্ভাবনী, নির্ভরযোগ্য ও সুলভ।’ দেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে এমটিবি এরই মধ্যে গ্লোবাল বিজনেস ম্যাগাজিন, ডিজিটাল ব্যাংকার, গ্লোবাল গুড গভার্নেন্স, গ্লোবাল বিজনেস আউটলুক ম্যাগাজিনসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ দেশীয় ও বৈশ্বিক সংস্থা দ্বারা বিভিন্ন স্বীকৃতিতে ধারাবাহিকভাবে ভূষিত হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে ব্যাংক খাতের বিভিন্ন ক্ষেত্রে সফলতার প্রতিফলন হিসেবে এমটিবি ২০২২ সালে সর্বমোট ২৬টি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতিতে ভূষিত হয়েছে, যা যেকোনো দেশীয় ব্যাংকের মধ্যে সর্বোচ্চ। এরই ধারাবাহিকতায় ব্যাংকটি চলতি বছরে এরই মধ্যে সর্বমোট নয়টি বৈশ্বিক স্বীকৃতিতে ভূষিত হয়েছে।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত