এলজিইডি
আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারনেন্স প্রকল্পের কর্মশালা ও সূচনাপর্ব অনুষ্ঠিত
৯ মে এলজিইডি সদর দপ্তরে জাইকা-জাপান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারনেন্স প্রকল্পের কর্মশালা ও সূচনাপর্ব এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী, প্রকল্পটি সতর্কতার সাথে সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। প্রকল্পের সূচনা রিপোর্ট উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার Mr. Raymund Gareia GOসূচনা রিপোর্টে প্রকল্পের বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরেন। প্রকল্পটি নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভায় বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাইকা-জাপান-এর বাংলাদেশের স্থানীয় সরকার বিশেষজ্ঞMr. Watanabe তিনি বলেন, জাইকা-জাপান এবং বাংলাদেশ এক সাথে কাজ করে সোনার বাংলা গড়ার স্বপ্ন শিঘ্রই পুরণ করবে বলে আশা করেন। পরিকল্পনা কমিশনের যুগ্মসচিব মহিউদ্দিন কাদরী বলেন, প্রকল্পটি সফল বাস্তবায়ন হলে দেশের নগর অঞ্চলের উন্নয়ন হবে। এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন, মোঃ নূর হোসেন হাওলাদার, মোখলেসুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালকগণ, তিনি সিটি কর্পোরেশন ও কক্সবাজার পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়াও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের পরামর্শকগণ উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ