ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৯-৫-২০২৩ বিকাল ৭:৫৫
দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও সংবর্ধনা গতকাল মঙ্গলবার বিকেলে দাগনভূঞা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক ও দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও বৃত্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও আতাতুর্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদ সোহরওয়ার্দী ফিরোজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
 
এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইস্কান্দর নূরী, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী, প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খান, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, শিক্ষক মোঃ ইয়াছিন, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তালেব ও বৃত্তি ফাউন্ডেশনের সদস্য আবু তালেব প্রমুখ। 
 
এসময় শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
 
দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী রুবেল আলী, ব্যবস্থাপনা পরিচালক ও উদ্দোক্তা ওমান প্রবাসী দেলোয়ার হোসেন এবং অর্থ পরিচালক ইতালি প্রবাসী এনামুল হক রিমনসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় ৩০৪ জন্য শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান