বিরামপুরে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা, আহত-৫
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার সময় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবাসাগরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএমসহ পাঁচজন কর্মচারী গুরতর আহত হয়েছেন। এ ঘটনায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পাঁচজন এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর-৭) করেছে।
আসামীরা হলেন, জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৫), তার ছেলে শফিকুল ইসলাম (২৫), শাহ আলমের ছেলে ইব্রাহীম (৪৫) এবং মৃত কফিল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫০)।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবাসাগরপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (অর্থ) আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল। এসময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা ওই গ্রামের ইব্রাহীমের বাড়ির তিন মাসের বকেয়া বিল পরিশোধ করতে বলে। ইব্রাহীম কোন বিল পরিশোধ করবে না বলে জানিয়ে দেয়। এসময় পল্লী বিদ্যুতের দলটি ইব্রাহীমের বিদ্যুুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোয়াজ্জেম হোসেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পিটিয়ে খুঁটির সাথে বেঁধে রাখার হুকুম দেয়। মোয়াজ্জেম হোসেনের হুকুমে অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লঠিশোঠা নিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম আমিনুল ইসলাম, লাইনক্রু জাকারিয়া, মনোয়ার হোসেন, মিটার রিডার মাহফুজুল আলম এবং মিটার টেস্টিং সুপারভাইজার আবু হেলালের উপর হামলা করে। এতে করে পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা-কর্মচারীরা গুরুতর আহত হয়। এসময় আসামীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কাছে থাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায় বাবদ এক লাখ বারো হাজার ৪৭৭ টাকা এবং মোবাইল ও ঘড়ি ছিনিয়ে নেয়।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) শহিদ উদ্দিন জানান, এ ঘটনায় সমিতির এজিএম (প্রশাসন) আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে এখনও আসামী ধরা পড়েনি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied