খালিয়াজুরী ইউএনও অপসারন দাবী
পিআইসি গঠনে কেলেংকারীর সাথে জড়িতে বিচারের দাবীতে মানববন্ধন
নেত্রকোনার খালিয়াজুরীতে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) গঠন প্রক্রিয়ায় কেলেংকারীর সাথে জড়িতে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদে’র ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন তার বক্তব্যে বলেন, উপজেলা স্কীম বাস্তবায়ন ও প্রনয়ন কমিটির সভাপতি ইউএনও রুয়েল সাংমাসহ এ কমিটির সদস্যসচিব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ বিভিন্ন পিআইসির সভাপতি নির্বাচনে দুর্নীতির সাথে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অনিয়মতান্ত্রিকভাবে পিআইসি গঠনে দুদক ও জেলা প্রশাসকের কাছে অভিযোগকারীর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের লোকজন মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে দুর্নীতি তদন্তে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। দুর্নীতিগ্রস্ত ইউএনওকে স্বপদে বহাল রেখে তদন্ত প্রশ্নবিদ্ধ হতে পারে। জেলা প্রশাসকের কাছে ইউএনও এর দ্রুত অপসারনের দাবী করেন তিনি।
মানববন্ধনে অভিযোগকারী মো. শফিকুল ইসলামসহ জেলা ছাত্রীলীগের নেতৃত্বস্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। হাওর অঞ্চলের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। পিআইসি কেলেংকারীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে মানবববন্ধন শেষে অংশগ্রহনকারীরা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশে নিকট স্বারকলিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ