ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

পাহাড়ের ধর্মীয় গুরু নন্দ পাল মহাস্থবির ৭১তম জন্মদিন উদযাপন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ৩:৩১

পাহাড়ের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ নন্দ পাল মহাস্থবির ভান্তের ৭১তম জন্মদিন পালন করেছে বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।

এ উপলক্ষে বুধবার (১০ মে) সকালে দীঘিনালা বন বিহারের মাঠে, বুদ্ধ পতাকা উত্তোলনের পর মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও কেক কেটে জন্ম দিন পালন করা হয়।

ভান্তের জন্মদিন উপলক্ষে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান, পঞ্চশীল গ্রহণ , স্বধর্ম শ্রবণসহ ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে (সাড়ে ৪টায়) বৌদ্ধ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এক বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভান্তেকে নন্দ পাল মহাস্থবির ভান্তেকে দীঘিনালা বন বিহারে আনা হয়। তিনি হচ্ছে পাহাড়ের প্রধান বৌদ্ধ ধর্মীয় গুরু রাঙামাটির রাজ বনবিহারে পরিনিবানর্কৃত শ্রীমৎ সাধানা নন্দ মহাস্থবির বন ভান্তের প্রধান শিষ্য। তিনি আজ থেকে ৫০ বছর আগে রাঙামাটির তিনটিলা বন বিহারের বন ভান্তের নিকট শিষ্যত্ব লাভ করেন। বর্তমানে তিনি ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফ্রান্স, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ধর্ম প্রচার করছেন।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি