দুর্গাপুরে ভারতীয় মালামাল জব্দসহ আটক-৩
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১৯০ পিস চকোলেট ফ্লেভার বোতল ও এক হাজার ৪৪০ পিস ভারতীয় সাবান জব্দ করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজার এলাকা থেকে এসব মালামালসহ তিনব্যবসায়ীকে আটক করা হয়।
বুধবার (০৯ মে) বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদেরকে আদালতে প্রেরণ এবং এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে তিন ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটকরা হলেন, নওগাঁ জেলার হাপানিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. হাসান আলী (৩৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে শাহীন আকতার নাদিম (৪৪) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের সোহেল রানার ছেলে অনিক মিয়া (৩৫)। জব্দকৃত মালমালের বাজারমূল্য দুই লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার বাদী মোহাম্মদ আবু রায়হান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে মালমাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই মালামাল এবং পিকআপসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান