বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু
পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নে বাবার ট্রলি গাড়ি থেকে ছিটকে পরে সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া......... রাজিউন)। ছেলের নাম ইয়ামিন(৭)। নিহত ইয়ামিন বগা ইউনিয়নের দ্বীনিয়া হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। বুধবার (১০ মে) বেলা পৌনে ১১ টার দিকে বগা ইউনিয়নের হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে ওই দুর্ঘটনা ঘটে। বাউফল থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত মো. ইয়ামিন হোসেন কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের ট্রলি গাড়ি চালক মো. জাকির হোসেনের ছেলে। জানা গেছে, মাদ্রাসা ছুটির পরে বাবার ট্রলি গাড়িতে বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার বাবা। ট্রলি গাড়িটা গোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় শিশু ইয়ামিন গাড়ি থেকে ছিটকে পরে এবং গাড়ির চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু শিক্ষার্থী ইয়ামিন। এঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া বইছে।
বাউফল ওসি তদন্ত মো. মিজানুর রহমান জানান, নিহত শিশুর পরিবার লাশ ময়না তদন্ত ছাড়া নেওয়ার জন্য আবেদন করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied