ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সুদান থেকে আরও ৪৭৮ জন জেদ্দা হয়ে দেশে ফিরছেন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ৪:৪৭
সংঘাতপূর্ণ সুদান থেকে আটকে পড়া ৪৭৮ জন জেদ্দা হয়ে দেশে ফিরছেন আগামীকাল, তিন ধাপে আটকা পড়াদের সৌদি বিমান বাহিনীর রয়েল এয়ারলাইন্সে করে সৌদিআরবের জেদ্দায় নিয়ে আসা হচ্ছে আজ, সেইখান থেকে রাতে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে করে দেশে ফেরত আনার কথা রয়েছে। 
 
বাংলাদেশিদের উদ্ধারে সহযোগিতা করছে সৌদি আরব। এর আগে বাংলাদেশিদের প্রথম ১৩৫জনের দলটিকে সৌদিআরবের জেদ্দা হয়ে বাংলাদেশ বিমান করে দেশে পাঠানো হয়েছে।
 
সুদান ফেরত ৪৭৮ জনের মধ্যেই প্রথম ফ্লাইটে করে দুপুর ১৭৮ জন, রাত নয়টায় ১৭০ জন এবং রাত একটার ফ্লাইটে ১৩০ জন পোর্ট সুদান থেকে জেদ্দা নিয়ে আসা হচ্ছে, জেদ্দা বিমান বন্দর থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের হল রুমে নিয়ে আসা হবে, সেইখান থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে পাঠানোর কথা জানালেন বাংলাদেশ বিমানের রিজনাল ম্যানেজার এনায়েত করিম সরকার।
 
সুদানে চলমান যুদ্ধের কারণে যারা দেশে ফেরত যেতে নিবন্ধ করেছেন তাদের দূত সৌদিআরবের সহযোগিতায় বাংলাদেশে পাঠানোর সব ধরনের ব্যবস্থা নিয়েছেন বাংলাদেশ সরকার, সরকারের নিদের্শনা অনুযায়িই কাজ করে যাচ্ছেন বলে জানান সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাঠোয়ারী।
 
দেশে ফিরতে ৭০০জনের মতো বাংলাদেশি পোর্ট সুদানে নিবন্ধন করেছেন, সেইখান থেকে প্রথম ধাপে ১৩৫ জনকে দেশে পাঠানো হয়েছে, অবশিষ্টদের সৌদিআরবের জেদ্দায় নিয় আসা হচ্ছে, জেদ্দায় তাদের খাবার, থাকার এবং অসুস্থ রোগীদের জন্য একজন ডাক্তার এর ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, সুদানে আটকা পড়া বাংলাদেশীদের সৌদিআরবের সহযোগিতায় দূত জেদ্দায় নিয়ে আসা হচ্ছে,  সেইখান থেকে তাদের দেশে পাঠানোর কথা জানান তিনি।
 
সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যেই বিবাদমান যুদ্ধের কারণে সেইখানে থাকা বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, সুদান ফেরত বাংলাদেশিরা জানান, আটকা পড়া বাংলাদেশীদের দূত উদ্ধার করে বাংলাদেশে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান তারা।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা